‘বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিচ্ছে, পাকিস্তান 'সি' দলের কাছেও হারে’
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসরা ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আরও বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ফলে চলতি বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে কিউইরা। এরই মধ্যে ওয়ানডে সিরিজে তারা হেরেছে ২-১ ব্যবধানে।