প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে লয়েস
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছিলেন ভিতেল লয়েস। ২২.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পেয়েছেন লয়েস। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেট, লিষ্ট ‘এ’ ম্যাচ কিংবা টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই তার।