ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা পাকিস্তানের
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে এ বছরের শেষ দিকে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার জিও সুপারকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিররা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন রুবাবা দৌলা।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে তাদের ম্যাচ খেলতে রাজি করাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১৯ ডিসেম্বর ফারহান ইউসুফের দলের প্রতিপক্ষ বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের বিপক্ষে মাঠে নামার আগে যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ব্রেন্ডন টেলর, রায়ান বার্লরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। সবার আসা-যাওয়ার ভীড়ে ৪৯ রানের ইনিংসের খেললেন ব্রায়ান বেনেট। অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে এলো ৪৭ রান। তাদের দুজনের ওমন ব্যাটিংয়েই লড়াইয়ের পুঁজি পেল জিম্বাবুয়ে। দলকে জেতাতে বাকি কাজটা সারলেন রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সে। দুই পেসারের সঙ্গে বাকিদের কল্যাণে শ্রীলঙ্কাকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬৭ রানে ম্যাচ জিতে নিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি লঙ্কান তারকা লেগ স্পিনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। এমন সময় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ। বার্তা সংস্থা এএফপি জানায় শ্রীলঙ্কার অন্তত ৮ জন ক্রিকেটার দেশে ফিরতে পেয়েছিলেন।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লঙ্কা দ্বীপে খেলতে যাওয়া হচ্ছে না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসর। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু প্রস্তুত করতে টুর্নামেন্টটি স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলসিএল)। এলপিএল না হলেও ওই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় তারা। শ্রীলঙ্কার আমন্ত্রণে মৌখিকভাবে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
নভেম্বরে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সিরিজের ৯ দিনের ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। সিরিজটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।
হাসান নাওয়াজ যখন ফিরলেন ১১.৩ ওভারে পাকিস্তানের রান তখন ৫ উইকেটে ৮২। দুর্দান্ত এক জুটিতে পাকিস্তানের লড়াইয়ের পুঁজি এনে দেন ফখর জামান ও মোহাম্মদ নাওয়াজ। ৯১ রানের জুটি গড়ার পাশাপাশি ফখর নিজে খেলেছেন ১০ চার ও ২ ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস। প্রথম তিন ম্যাচে বড় রান না পাওয়া বাঁহাতি ব্যাটারকে প্রশংসা ভাসালেন ওমন ইনিংসে। সালমান আলী আঘা জানান, ফখর যে সম্মান প্রাপ্য মানুষ সেটা তাকে দেয় না।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলতে যাচ্ছে এই তিন দল।