জিডি ট্রফি উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের বিশাল জয়
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ৩২৯ রান তোলার পর অনূর্ধ্ব-১৭ দলকে মাত্র ৮৩ রানে অলআউট করে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।