দলের কোচিং থেকে দূরে থাকার কারণ জানালেন যুবরাজ
ভারতীয় ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেও ভূমিকা রেখেছেন যুবরাজ সিং। বিশেষ করে অভিষেক শর্মার উন্নতিতে তার অবদানের কথা বেশ আলোচিত। তবে দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার বদলে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সাবেক এই অলরাউন্ডার। এর পেছনে পরিবারকে সময় দেওয়া এবং একান্তে ক্রিকেটারদের নিয়ে কাজ করার আগ্রহ দুটি কারণই বড় ভূমিকা রেখেছে।