অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্টের দলে লিটন
চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি করায় শেষ মুহুর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে ২ জুলাই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)