এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
গ্যারি সোবার্সকে সম্মান জানিয়ে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গুড়াকেশ মোতির দুর্দান্ত বোলিংও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। বার্বাডোজের কেনসিংটন ওভালে এক উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হারে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।