‘বাংলাদেশের দর্শকসংখ্যা ১০ দেশের সমান’, আইসিসির সমালোচনায় ইউসুফ
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে ভেন্যু পরিবর্তনের সেই অনুরোধে সাড়া দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে তারা।