ছিটকে গেলেন লাথাম, অধিনায়ক নিশাম
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
পাকিস্তান সুপার লিগের এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ, আর ইতিহাসের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্করণ হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। প্রথমবারের মতো অংশ নিচ্ছে আটটি দল। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ যোগ হওয়ায় প্রতিযোগিতা আরও জমজমাট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
আইপিএল ক্যারিয়ারে কখনও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়নি আন্দ্রে রাসেলকে। তবে এবার দলটিতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ভূমিকাতেই দেখা যাবে শেরফানে রাদারফোর্ড ও উইল জ্যাকসকে। এমনই মন্তব্য করেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
মেজর লিগ ক্রিকেটের চতুর্থ আসর শুরু হচ্ছে ১৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবারের মৌসুমের প্লে-অফ অনুষ্ঠিত হবে ওকল্যান্ড কলোসিয়ামে, ১৫ জুলাই থেকে। প্রথমবারের মতো এই লিগের নকআউট পর্ব যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আয়োজন করা হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্সের দুশ্চিন্তার যেন শেষ নেই। চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেছেন হার্ষিত রানা। আর এখনও লঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসি পাননি মাথিশা পাথিরানা। এ ছাড়া মুস্তাফিজুর রহমানকে উগ্রপন্থীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুলাই-আগষ্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে নতুন চুক্তিতে নিয়মিত সাদা বলের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের লিগ নিয়েও চুক্তি করেছে তারা। যেখানে নতুন চুক্তি অনুযায়ী, আইএল টি-টোয়েন্টির প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে অন্তত একজন করে আয়ারল্যান্ডের ক্রিকেটার খেলবেন।
কয়েক দশক ধরে এশিয়ার দেশগুলো নিয়ে হয়ে আসছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের আদলে ইউরোপীয় অঞ্চলের শীর্ষ দেশগুলোকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো নেশন্স কাপ। ২০২৭ সালে প্রথম আসর আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আগামী মাস দুয়েকের মধ্যে টুর্নামেন্টের ধরণ, বিস্তারিত সবকিছু জানানো হবে বলে নিশ্চিত করেছেন ব্রায়ান ম্যাকনিস।
দুনিয়ার তারকা সব ক্রিকেটারের সঙ্গে টাকার ঝনঝনানিতে সবাইকে ছাড়িয়ে ভারতের আইপিএল। তবে খেলোয়াড়দের কল্যাণ ও অধিকার রক্ষায় খানিকটা পিছিয়ে দুনিয়ার অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগটি। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউসিএ) রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়দের কল্যাণ ও অধিকার রক্ষার র্যাঙ্কিংয়ে সবার উপরে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। সেই তালিকায় ভারতের আইপিএল আছে তিনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাচ্ছেন না মাথিশা পাথিরানা! এমন খবর বের হলেও শেষ পর্যন্ত এমন কিছু হচ্ছে না। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেলেও টুর্নামেন্টের প্রথম অংশে পাথিরানাকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। অভিষেক নায়ার নিশ্চিত করেছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে কলকাতার সঙ্গে যোগ দিতে পারেন লঙ্কান পেসার।
সাউথ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরলেন লকি ফার্গুসন। ডানহাতি পেসারের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্সরা। ব্যাটারদের কেউই দাঁড়াতে না পারায় মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় হাফ সেঞ্চুরি করলেন টম লাথাম। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
গত বছরের মত এ বছরও একই সময়ে আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। মানের দিক থেকে আইপিএল যে যোজন যোজন এগিয়ে সেটি মেনে নিচ্ছেন আহমেদ শেহজাদ। অপরদিকে পিএসএলকে অবসর নেয়া ক্রিকেটারদের লীগ বলছেন পাকিস্তানের সাবেক এই ওপেনার।