আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাবে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। যদিও আগামী ১৭ মে থেকে আবারও টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়েছে বিসিসিআই। যদিও সেখানে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড আইপিএলে খেলতে ভারতে ফিরতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।