মাইলস্টোন ট্র্যাজেডিতে তামিম-তাসকিন-লিটনসহ ক্রিকেট মহলে শোক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লিখার সময় পর্যন্ত এই ঘটনায় ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত বা দগ্ধ আরো অন্তত ৭০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন চলমান রয়েছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ।