টি-টোয়েন্টি দল থেকে বাদ সাইফউদ্দিন, টেস্টে ডাক পেলেন হৃদয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পেসার মোহাম্মদ সালিমকে দলে ডেকেছে আফগানিস্তান। ১৩ জুন ধর্মশালায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সালিমকে প্রথমে শুধু ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়েছিল। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ছয় উইকেট শিকার করে নজর কাড়েন। আফগানরা ম্যাচ হারলেও গতির ঝড় তুলে ওয়ানডে দলেও ডাক পেয়েছেন এই পেসার।
নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে আর থাকছে না এই তিন ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার নিখিল চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে সফরকারীরা। তিনি শুক্রবার ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন এবং সিরিজের প্রস্তুতি শুরু করবেন।
চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে বুধবার রাতে ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর নাইটক্লাবে গিয়েছিলেন বেন স্টোকস ও গাস অ্যাটকিসন। ‘দলের প্রোটোকল লঙ্ঘনের’ পাশাপাশি নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়ে পড়িয়েছিলেন ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। এমন ঘটনায় কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে বিবেচনা করা হয়নি তাদের। স্টোকস না থাকায় কিয়া ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জো রুট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন অস্ট্রেলিয়া বধের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে সাংবাদিকরা জানতে চান নাহিদ রানা ও জশ ইংলিসের মাঝে আসলে কী হয়েছিল। মাঠের ঘটনা মাঠে রাখার আহ্বান জানিয়েছে মোসাদ্দেক বলেছিলেন, ‘নাথিং সিরিয়াস।’ তবে ইংলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় নাহিদকে শাস্তি দিয়েছে আইসিসি।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তাইজুল ও মুশফিক। বাংলাদেশের দুই ক্রিকেটারের সঙ্গে তালিকায় আছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি।
চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতি ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সব ঠিক থাকলে ১০ জুন রাতেই বাংলাদেশে পা রাখতে পারেন মার্শ। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।
আফগানিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট অভিষেকের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই রাউন্ডের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ার।
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই হেরেছেন সরফরাজ আহমেদ। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় চাকরি হারাতে পারেন পাকিস্তানের সাবেক অধিনায়ক! এমন গুঞ্জন উঠলেও সেটা সত্যি হচ্ছে না। বরং আগামী দুই সিরিজেও পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সরফরাজ। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বল হাতে গতি ও আগ্রাসন দিয়ে অজিদের গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অজিদের বিপক্ষে অর্ধশতক করে হালনাগাতকৃত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমও। অন্যদিকে সবশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।