বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলেও লাভ ভারত-পাকিস্তানের
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।
চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনও সুপার এইটে ওঠা নিশ্চিত হয়নি নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের লড়াই চললেও আপাতত দল ছাড়ছেন পেসার লকি ফার্গুসন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরছেন তিনি।
কারাবন্দি ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলার খবরে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেশটির আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও একই দাবি তুলেছেন।
চল্লিশ ছোঁয়া রান দিলেও টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যানকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে আটকে রাখেন মার্কো জানসেন। ১৭১ রান তাড়ায় বাকি কাজটা সেরেছেন এইডেন মার্করাম। ইনিংসের প্রথম থেকেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান সাউথ আফ্রিকার অধিনায়ক। ঝড়ো ব্যাটিংয়ে খেলেছেন ৪৪ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস। মার্করামের পাশপাশি দ্রুত গতিতে রান তুলেছেন বাকিরাও। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পেয়েছে সাউথ আফ্রিকা। হ্যাটট্রিক জয়ে সুপার এইটের খুব কাছে প্রোটিয়ারা।
নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হোঁচট খায় ইংল্যান্ড। দুই ম্যাচের একটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে ছিল ইংলিশরা। বিপরীত সমান জয়ে দুইয়ে ছিল স্কটল্যান্ড। সুপার এইটের লড়াইয়ে টিকে থাকতে স্কটিশদের হারানোর বিকল্প ছিল না হ্যারি ব্রুকের দলের কাছে। সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে ইংল্যান্ড।
টসের সময় হাত মেলাচ্ছেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক। এমনকি ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন না। গত বছরের পেহেলগামের ঘটনার এমন চিত্র কয়েকবারই দেখা গেছে ভারত-পাকিস্তানের ম্যাচে। তবে সালমান আলী আঘা মনে করেন, ক্রিকেট চেতনার মধ্যে থেকেই ক্রিকেট খেলা উচিত। পরবর্তী ম্যাচে দুই দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবেন কিনা সেটা ভারতের উপর ছেড়ে দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক।
টি–টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান। সেই জয়টি এসেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন বাবর আজম। বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেটিই পাকিস্তানের একমাত্র সাফল্য। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অভিজ্ঞতার আলোকে সতীর্থদের শান্ত ও চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বিশ্বকাপের শুরু থেকেই শঙ্কা ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে। তবে আইসিসির হস্তক্ষেপে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি নির্ধারিত সময়েই হচ্ছে। তবে এই দুই দলের সর্বশেষ দেখায় আলোচনা হয়েছিল অধিনায়কদের হাত মেলানো না নিয়ে।
বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার যোগ হচ্ছে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও শান্তা রঙ্গস্বামীর নাম। তাদের নামে তিনটি স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। শনিবার একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেয় কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)।
মাঠের লড়াই শুরুর আগেই ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। দুই দেশের সাবেক ক্রিকেটারদের মন্তব্যেও বাড়ছে উত্তাপ। টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মন্তব্য করেছেন ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে নিয়ে।
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ থাকলেও কলম্বোর আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে।
নিজেদের দেশে ফ্লাডলাইটে খেলার সুযোগ এখনও সীমিত নেদারল্যান্ডসের ক্রিকেটারদের জন্য। দেশের বাইরেও কৃত্রিম আলোয় ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই তাদের। বিশ্বকাপে এসেও অনুশীলনে ফ্লাডলাইট সুবিধা না পাওয়ার বিষয়টি সামনে এনেছেন কোচ রায়ান কুক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় হারের পর এই অনভ্যস্ততাকেই উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখছেন তিনি।