ভারতের বিপক্ষে খেলাটা সবচেয়ে বড় পরীক্ষা: ম্যাকডোনাল্ড
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের নতুন ব্যাটিং দর্শন পরখ করে নিতে চায় দলটি।
টি-টোয়েন্টিতে ‘ভয়ডরহীন ক্রিকেট’ দর্শনে জোর দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার বিশ্বাস কঠোর মানসিকতা গড়ে তুলতে পারলে দীর্ঘ মেয়াদে দল আরও পরিণত এবং সফল হবে। সবচেয়ে সফল কোচ হতে চান না তিনি। তবে দল হিসেবে সবচেয়ে নির্ভীক বানাতে চান ভারতকে।
আইসিসির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ক্রিস ব্রড। ইংল্যান্ডের অভিজ্ঞ এই ম্যাচ রেফারির দাবি, দায়িত্ব পালনকালে ভারত দলের প্রতি আইসিসি প্রকাশ্য নমনীয়তা দেখিয়েছে। দুই দশকের রেফারিং জীবনে নাকি তাকে ভারতের 'স্লো ওভার-রেট' অপরাধে ‘সহনশীল’ হতে বলা হয়েছিল।
ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড সম্প্রতি মন্তব্য করেছিলেন, এবারের অ্যাশেজে তারা গত ১৫ বছরের সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এর কড়া জবাব দিয়েছেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার টেস্ট দলে এখনই দেশের ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড় আছেন বলে দাবি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
কাফ ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি টেম্বা বাভুমা। তবে ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে নামছেন প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক। এর আগে বাভুমা বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে গুরুতর চোট পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ভারতের এই ক্রিকেটার অ্যালেক্স ক্যারিকে আউট করতে হার্শিত রানার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ক্যাচ নেয়ার সময় তার বুকে আঘাত লেগে যায়। পড়ে গিয়ে পাঁজরের বাম পাশে আঘাত পান তিনি। চোট পাওয়ার পর তীব্র ব্যথায় টিম ফিজিওর তত্ত্বাবধানে মাঠ ছাড়েন তিনি।
আবারও নির্বাচকদের সিদ্ধান্তে হতাশ ভারতের ব্যাটার করুন নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। এবার ভারত ‘এ’ দলেও সুযোগ না পেয়ে সরাসরি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আগামী নভেম্বরে পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার তানভীর সাঙ্ঘা। তারকা স্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে না থাকায় খেলতে দেখা যাবে তাকে। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, জাম্পা ও তার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।
বে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি চার উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে কিউইরা। ম্যাচটির প্রথম ইনিংসের ভরাডুবি হয় ইংলিশ টপ অর্ডারের। নতুন বল হাতে নিয়ে দাপট দেখান দুই কিউই পেসার ম্যাট হেনরি ও জ্যাক ফোকস। বিপর্যয় সামলে অবশ্য সেঞ্চুরি তোলেন হ্যারি ব্রুক। যদিও অসাধারণ দুটি হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জেতান ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে নিজেই আহত হন তিনি।
ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্যের শ্লীলতাহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও দেশের ভাবমূর্তির জন্য ‘অপমানজনক’ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।