পাকিস্তান তাদের একটি প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে: কপিল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্তে হতাশ কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্তে হতাশ কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
বিশ্বকাপের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও চলমান ইংল্যান্ড সিরিজের শ্রীলঙ্কা দলে নেই কামিন্দু মেন্ডিস। ইংল্যান্ড সিরিজে না থাকলেও বিশ্বকাপে ফেরানো হয়েছে লঙ্কান অলরাউন্ডারকে। পাশাপাশি কাঁধের চোটে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও ইশান মালিঙ্গাকে ১৫ সদস্যের স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ খেললেও সরকারের নির্দেশে ভারত ম্যাচ বয়কট করবেন শাহীন আফ্রিদি-বাবর আজমরা। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তে বড় লোকসানের মুখে আইসিসি। তবে রশিদ লতিফ মনে করেন, বিশ্বকাপ বয়কট করে সবার আগে আইসিসিকে লাথি মেরেছে বাংলাদেশ।
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এমন সিদ্ধান্তে বড় লোকসানের মুখে পড়তে হচ্ছে আইসিসি, ব্রডকাস্টার ও বিজ্ঞাপন সংস্থাদের। রশিদ লতিফ মনে করেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হলেই কেবল তারা ভারত ম্যাচ খেলবেন।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান—এমন গুঞ্জন থাকলেও সেই পথে হাঁটেনি তারা। বরং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া বিশ্বকাপ খেলার জন্য শাহীন আফ্রিদি-বাবর আজমদের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ খেলার জন্য সবুজ সংকেত দিলেও ১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচটি বয়কটের নির্দেশ দিয়েছে শেহবাজ শরীফের সরকার। তাদের এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসেছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছেন সুনীল গাভাস্কার, মদন লাল, আকাশ চোপড়ার মতো ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে ভারত ম্যাচ বয়কট নিয়ে কোনো মন্তব্য করতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), এমনটাই জানিয়েছেন রাজীব শুক্লা।
পরিবর্তন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায়। এ বছর পুরোপুরি বাদ দেয়া হচ্ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি। তবে ‘এ’ গ্রেডে থাকা তালিকায় ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।
ভারত-পাকিস্তান ম্যাচকে আইসিসির যেকোনো বিশ্বকাপে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ধরা হয়। শুধুমাত্র এটি একটি ম্যাচ হলেও টুর্নামেন্টের আর্থিক কাঠামো পুরোপুরি এর উপরই নির্ভরশীল। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বর্জনের সিদ্ধান্ত নেয়ায় আইসিসি কঠোর সতর্কবার্তা দিয়েছে। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোতে (ইকোসিস্টেম) দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। কারণ পাকিস্তানও একই ইকোসিস্টেমের অংশ এবং এর লভ্যাংশের ভাগীদার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তটি কঠিন হলেও সময়োপযোগী বলে মনে করছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, বিশ্ব ক্রিকেটে বিদ্যমান কিছু ‘সুবিধাবাদী’ প্রভাব থাকে, যা বন্ধ হয়ে যাওয়া উচিত।
পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, দেশটির ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা খেলবে না। গতকাল আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা সঙ্গে সঙ্গেই ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও, নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ভারত। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতেই শ্রীলঙ্কা সফরের সব আয়োজন সম্পন্ন করবে ভারত দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানকে ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই বাড়তি আগ্রহ, বাড়তি গুরুত্ব- সেই জায়গায় পাকিস্তানের অবস্থান স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্বে।