৩ শর্তে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য পাকিস্তান সরকারের ঘোষণার পর বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি সামাল দিতে গতকাল পাকিস্তান সফরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও আলোচনা হয়।