বোল্যান্ড-স্টার্কের তোপে দুশর নিচে অল আউট ভারত
বোর্ডার–গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এই ফলাফলে হয়তো চলতি সিরিজে অস্ট্রেলিয়ার আগ্রাসনের সবটা ফুটে উঠবে না। মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো খাবি খাচ্ছে ভারত। এই ধারা অব্যাহত আছে সিরিজের শেষ টেস্টেও। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮৫ রানে অল আউট হয়ে গেছে ভারত। জবাবে এক উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।