অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।