এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।
রোহিত শর্মা অবসর নেয়ার সহ-অধিনায়ক হিসেবে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার কথা জসপ্রিত বুমরাহর। তবে ভারতের তারকা পেসারকে অধিনায়কত্ব দিতে না করছেন রবি শাস্ত্রী। অধিনায়কত্বের বাড়তি চাপ দিয়ে বোলার বুমরাহকে হারিয়ে ফেলতে চান না ভারতের সাবেক প্রধান কোচ।
সম্প্রতি পেশোয়ার জালমির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন বাবর আজম। সেখানেই তাকে পছন্দের একটি টি-টোয়েন্টি একাদশ বানাতে বলা হয়েছিল। সেই একাদশে দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে রেখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
দুই মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন রস্টন চেজ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে চেজের নাম ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
কোচ পরিবর্তন ও অধিনায়ক পরিবর্তন পাকিস্তানের ক্রিকেটে নিয়মিত ব্যাপার। এবার শোনা যাছে টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে সরিয়ে দেয়া হচ্ছে। তার পরিবর্তে সাদা পোশাকে পাকিস্তানের অধিনায়ক করা হচ্ছে সাউদ শাকিলকে।
শ্রীলঙ্কার নারী ও পুরুষ ক্রিকেটারদের ফিল্ডিংয়ের মান উন্নয়নে কয়েকদিন আগে আর শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের সাবেক ফিল্ডিং কোচের ১০ দিনের ফিল্ডিং প্রোগ্রাম শেষের আগেই শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হচ্ছেন টিম বুন। এক মাসের চুক্তিতে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ড জাতীয় দলের পেস বোলিং পরামর্শকের চাকরি ছেড়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সাবেক পেসারের জায়গায় ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব নিচ্ছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের সাবেক পেসারের চাকরির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া মাসে ৫ লাখ রুপি বেতনের ‘মেন্টর’ পদ ছাড়লেন শোয়েব মালিক। দুই বছরের বেশি সময় বাকি থাকতেই চাকরি ছেড়ে দিলেন সাবেক এই অলরাউন্ডার। পিসিবিকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সপ্তাহ দুয়েক আগেই।
যুক্তরাষ্ট্র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক পুবুদু দাসানায়েকে। ৫৪ বছর বয়সী এই কোচ এর আগেও ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোচিং করিয়েছেন, যেখানে দেশটি প্রথমবারের মতো ওয়ানডে মর্যাদা অর্জন করে ইতিহাস গড়েছিল।
বিরাট কোহলির টেস্ট থেকে হঠাৎ বিদায় নিয়ে নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট মহল। ভারতের এই ব্যাটিং মহাতারকার ১৪ বছরের দুর্দান্ত ক্যারিয়ারের আচমকা থেমে যাওয়ার পেছনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার দায় দেখছেন কেউ কেউ। কেউ দায় দিচ্ছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারকে।
কদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। এই সিরিজেও আইরিশদের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। তার সহকারী হিসেবে রাখা হয়েছে লরকান টাকারকে।
লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এর কদিন আগেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওপেনার রোহিত শর্মাও। এই দুই ক্রিকেটারকে নিয়েই কথা বলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্যার জেমস অ্যান্ডারসন।