না খেলেই বাদ পড়লেন হার্শিত
ভারতের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে হার্শিত রানাকে। শুরুতে ১৮ জনের দলে ছিলেন না এই পেসার। কয়েকজন ক্রিকেটারের হালকা চোটের কারণে পরে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে এক টেস্টের মধ্যেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
ভারতের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে হার্শিত রানাকে। শুরুতে ১৮ জনের দলে ছিলেন না এই পেসার। কয়েকজন ক্রিকেটারের হালকা চোটের কারণে পরে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে এক টেস্টের মধ্যেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
বার্বাডোজে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হলেও তা ছিল পেসারদের সহায়। জেইডেন সিলস ও শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
হেডিংলিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের। তবে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টপ অর্ডার এই ব্যাটারকে নাও দেখা যেতে পারে। জানা গেছে এই ব্যাটার এখনও ফিট নন ম্যাচ খেলার মতো।
টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন নম্বর ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। এই তারকা ব্যাটার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স তাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই দেখছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটের পরের বিশ্বকাপটা হবে ভারত ও শ্রীলঙ্কায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। ২০ দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিতে কোন ছাড় দিচ্ছে না নিউজিল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কিউইরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই সেঞ্চুরির সুবাদে ২১ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৫ জুন বুধবার তাদের সাপ্তাহিক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং হালনাগাদ করেছে।
ভারতের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে পাঁচ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ৩৭১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে ডাকেটকে প্রশংসায় ভাসান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
দলের চার ব্যাটার মিলে পাঁচ সেঞ্চুরি করলেও হেডিংলি টেস্টে পরাজয় এড়াতে পারেনি ভারত। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। দুটি বড় ভুলের কারণে ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন তিনি।
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে উঠতে না পারায় অনেকে 'বাজবলের' শেষ দেখে ফেলেছিলেন। তবে হেডিংলিতে ভারতকে হারিয়ে আবারও ইংল্যান্ড প্রমাণ করলো বাজবল এখনও আগের মতোই কার্যকর। বেন ডাকেটের সেঞ্চুরির সঙ্গে জো রুট ও জ্যাক ক্রলির হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে এজবাস্টনে ৩৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও হেরেছিল ভারত। এবার লিডসে ৩৭১ রানের লক্ষ্যও দিয়েও হার মেনে নিতে হলো সফরকারীদের।
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।
গল টেস্টে রীতিমতো ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা যেখানে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয় আউট হয়েছেন ০ ও ৪ রান করে। ফলে দ্বিতীয় টেস্টের একাদশে এই ওপেনার জায়গা পাবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। কলম্বোতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ তুলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক।