অ্যাডিলেডে ফিরছেন অধিনায়ক কামিন্স, অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজের তৃতীয় টেস্টে দলে ফিরতে যাচ্ছেন। বুধবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তার নাম রয়েছে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।
বর্তমানে ভারতের টি–টোয়েন্টি দলে ফিনিশারের ভূমিকায় খেলছেন জিতেশ শর্মা। শুভমান গিল ওপেনিংয়ে ফিরতেই সাঞ্জু স্যামসনকে নেমে আসতে হয় নিচের দিকে, আর সেই অবস্থানে স্যামসনের রানও খুব বেশি চোখে পড়ার মতো নয়। বিপরীতে জিতেশ তার স্বাভাবিক জায়গাতেই আরও স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছেন।
টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত। সেই ধারা এবার টি-টোয়েন্টিতে ধরে রেখেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। তাদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে প্রোটিয়ারা অল আউট হয়েছে মাত্র ৭৪ রানে। ফলে ১০১ রানের বিশাল জয় পেয়েছে ভারত।
শ্রেয়াস আইয়ারের মাঠে ফেরার সময় এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। চোট পাওয়ার পর থেকে ভারতের এই ব্যাটার কোনো ম্যাচে অংশ নেননি। চিকিৎসকরা নিয়মিত তার দিকে নজর রাখছেন। ধীরে ধীরে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। তবে অনুশীলন বা ম্যাচে ফিরতে এখনো কিছুটা সময় লাগবে।
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে দলে ফিরছেন প্যাট কামিন্স। তবে পায়ের চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এখন পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দেবেন অস্ট্রেলিয়ার এই পেসার। পুরো অ্যাশেজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড পেসার মার্ক উডও।
জ্যাকব বেথেল নাকি ওলি পোপ— ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাটিং করবেন কে? অ্যাশেজের আগে ইংল্যাল্ডের ক্রিকেটে পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটা। যদিও সব প্রশ্নের ইতি টেনে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালামরা আস্থা রাখেন পোপের উপর। যদিও প্রথম দুই ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি পোপ। অ্যাডিলেডে তাই ডানহাতি ব্যাটারকে একাদশে চান না মাইকেল ভন। সেই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, স্টোকসরা যদি এখনই সতর্ক না হয় তাহলে অ্যাশেজে ৫-০ তে হারতে পারে তারা।
অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের সেঞ্চুরি ছিল না। ব্রিসবেনে সেই খরা কাটিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভাগ্য বদলায়নি ইংল্যান্ডের। পার্থে দুই দিনেই হেরে যাওয়া ইংলিশরা ব্রিসবেনে খানিকটা লড়াই করলেও শেষ পর্যন্ত হেরেছে ৮ উইকেটে। টানা দুই টেস্টে হেরে অ্যাশেজে দিশেহারা হয়ে পড়েছে সফরকারীরা। দলের এমন পারফরম্যান্সে হতাশ বেন স্টোকস। ক্রিকেটারদের মানসিকতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন ইংল্যান্ডের অধিনায়ক সরাসরিই বলে দিলেন, তাঁর ড্রেসিংরুমে দুর্বলদের কোনো জায়গা নেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে কিউইরা। দলটির তিন ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে গেছেন। বোলিং আক্রমণের মূল ভরসা ম্যাট হেনরি কাফ স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন।
ব্রিজবেন টেস্টে যখন ম্যাচের উত্তেজনা প্রায় শেষ, ঠিক তখনই জফরা আর্চার ও স্টিভ স্মিথের কথার লড়াই মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। যদিও ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে বাড়তি মন্তব্য করতে চাননি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।
‘যখন কিছু করার নেই তখন জোরে বল করো’, জফরা আর্চারের গতিময় বাউন্সারে হুক করলেন স্টিভ স্মিথ! তবে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি তিনি। টপ এজ হলেও চার পাওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। উইকেটকিপারের মাথার উপর দিয়ে চার মেরে আর্চারকে উদ্দেশ্য করে এমন মন্তব্যই করেন স্মিথ। দুজনের এমন কথার লড়াইয়ের শুরুটা হয়েছে আগের বলে। আর্চারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে স্কয়ার লেগ দিয়ে চার মারেন স্মিথ। ইংলিশ পেসার খানিকটা এগিয়ে গিয়ে স্মিথকে কিছু একটা বলার চেষ্টা করলেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্যারি কারস্টেনকে পরামর্শ হিসেবে দায়িত্ব দিয়েছে নামিবিয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন সাউথ আফ্রিকার সাবেক এই ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নামিবিয়া।
বাবর আজমের সঙ্গে বৈরি সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান আলী আঘা। পাকিস্তান দলের তরুণ ক্রিকেটারদের ওপর বাবর আজমের প্রভাবও তুলে ধরেছেন দলটির অধিনায়ক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেও আশাবাদী তিনি।