দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ। এই স্পিনার বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েছেন। সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেশভ মহারাজ। এই স্পিনার বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েছেন। সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ই টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বাংলাদেশ সফরের সঙ্গে বাতিল হতে পারে এ বছর এশিয়া কাপও। ভারতের বাংলাদেশ সফর এখনো ঝুলে থাকলেও এশিয়া কাপ নিয়ে সংশয় অনেকাংশে কেটে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াই জানাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর পর্দা উঠতে পারে এশিয়া কাপের এবারের আসরের। ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর।
ইংল্যান্ড সিরিজ থেকেই আদ্রিয়ান হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে মনে সন্দেহ জেগেছিল ড্যারেন স্যামির। বার্বাডোজ টেস্টে রোস্টন চেজ এবং শাই হোপের আউটের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাওয়ার অভিযোগ এনে প্রকাশ্যে টিভি আম্পায়ারের সমালোচনা করেছিলেন তিনি। হোল্ডস্টককে নিয়ে প্রশ্ন তুলে প্রথম টেস্ট শেষে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শাস্তি পেলেও স্যামি জানান, টিভি আম্পায়ারকে নিয়ে তিনি কোন রাগ পুষে রাখছেন না।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এজবাস্টন টেস্টে নাও খেলতে পারেন জসপ্রিত বুমরাহ। এই পেসার না খেললেও ইংল্যান্ডকে হারাতে প্রস্তুত ভারত। বুমরাহকে ছাড়া জেতার প্রস্তুতি দেশ থেকেই নিয়ে এসেছে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক শুভমান গিল।
বুলাওয়েতে সাউথ আফ্রিকাকে হারাতে হলে চতুর্থ ইনিংসে ৫৩৭ রান করতে হতো জিম্বাবুয়েকে। স্বাগতিকদের জন্য লক্ষ্যটা যখন পাঁচশ ছাড়িয়েছে সাউথ আফ্রিকার জয়টা প্রায় তখনই নিশ্চিত ছিল। কোডি ইউসুফ, কর্বিন বশের পেস বোলিংয়ে কাজটা সহজ এবং দ্রুত হয়েছে সফরকারীদের জন্য। প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র ২০৮ রানে। নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেয়া প্রোটিয়াদের কাছে প্রথম টেস্টে ৩২৮ রানে হারল জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ইতিহাসে রোডেশিয়ানদের এটিই সবচেয়ে বড় হার। জিম্বাবুয়েকে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
নারী ব্যাটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন স্মৃতি মান্ধানা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষস্থানের খুব কাছে চলে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বলে ১১২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে তাহলিয়া ম্যাকগ্রাকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৩ নম্বরে।
আগ্রাসী ক্রিকেটের মানসিকতার কারণে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে বাজবল। এর নেপথ্যে কিউই কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। শুরুতে শুধু ইংল্যান্ডের সাদা পোশাকের কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখন ইংল্যান্ডের তিন ফরম্যাটের কোচ তিনি। ম্যাচকালামের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
পাঁচ মাস পর হেডিংলি টেস্ট দিয়ে ভারতের জার্সিতে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে তিনি সর্বশেষ খেলেছিলেন জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে। সেই ম্যাচেই পিঠে চোট পান এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।
চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা এক উপাধি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’। এবার নিজের সেই জনপ্রিয় ডাকনামকে আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেললেন ধোনি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জসপ্রিত বুমরাহকে পাবে না ভারত, সেটা আগে থেকেই জানা। তাকে খেলানো হতে পারে তিনটি টেস্টে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই এই পেসার খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।