চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্যাপ্টেন্স মিট হচ্ছে না
অনেক জটিলতার পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো বড় টুর্নামেন্টের আগেই উদ্বোধনী অনুষ্ঠান ও ক্যাপ্টেন্স মিট নিয়ে বড় জল্পনা-কল্পনা থাকে দর্শকদের। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী অনুষ্ঠান বা ক্যাপ্টেন্স মিট কোনোটাই থাকছে না।