চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফর্মে ফিরবেন শান্ত, প্রত্যাশা ফাহিমের
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক প্রশংসা করেছেন শামীম পাটোয়ারির সাম্প্রতিক ফর্মেরও।