নাইট রাইডার্সে এখন আর কোনো বন্ধু নেই: সল্ট
গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেয়া হয়েছিল ফিল সল্টকে। সেই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন সল্ট। এবার অবশ্য মেগা নিলামের আগেই ইংলিশ এই ওপেনারকে ছেড়ে দেয় কলকাতা। নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই জেতালেন সেই সল্ট!