চিন্নাস্বামীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেবে বেঙ্গালুরু
আইপিএলের শেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জেতার পর বিজয় উদ্যাপনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশে আয়োজিত বিজয় মিছিলে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন আরও কয়েকশ জন।