নিলামের আগে পিএসএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ তিন আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন সাইম আইয়ুব। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্যাট হাতে আলোও ছড়িয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন করতে পারায় অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইম। কদিন আগে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠে এসেছেন ২৩ বছর বয়সি পাকিস্তানি ক্রিকেটার।