দ্য হান্ড্রেডে পাকিস্তানের ক্রিকেটারদের নিচ্ছে না ভারতীয় মালিকানাধীন দলগুলো
দ্য হান্ড্রেডের আগামী মৌসুমের নিলাম সামনে রেখে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়ার পরিকল্পনা করছে না। একই দাবি করেছে দ্য টেলিগ্রাফও।