৮ বলেই আইপিএল শেষ পাথিরানার, বদলি সিসোদিয়া
হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার তারকা পেসারের বদলি হিসেবে লুভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার তারকা পেসারের বদলি হিসেবে লুভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
২০২৫ সালে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। এবারে লক্ষ্মৌর অবস্থান একেবারে তলানিতে। টানা দুই মৌসুমে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে দলের খারাপ পারফরম্যান্সের পরও বারবার ঋষভ পান্তের অধিনায়কত্বের ওপর আস্থা জানালেও এবারে ভিন্ন কিছু ভাবছে লক্ষ্মৌ। আগামী মৌসুমে দলটির নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলটির গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে অবশেষে পাঞ্জাব কিংসকে জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। ছয় ম্যাচ পর জয় পাওয়া পাঞ্জাব অবশ্যই এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। পাঞ্জাবের প্লে-অফ নিশ্চিত করতে হলে রাজস্থান রয়্যালসকে হারাতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাই এই ম্যাচে মুম্বাইকে সমর্থন করার কথা জানান পাঞ্জাব অধিনায়ক।
এবারের আইপিএলে ব্যাট হাতে নিয়মিতই আলো ছড়াচ্ছেন বৈভব সূর্যবংশী। ১৩ ম্যাচে ৫৭৯ রান করে তিনি এখন সর্বোচ্চ রান সংগ্রাহকদের লড়াইয়েও আছেন। তবে রাজস্থানের হয়ে নিয়মিত খেললেও মাঠে তাকে ফিল্ডিং করতে খুব একটা দেখা যায় না। ব্যাটিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই ব্যবহার করা হচ্ছে তাকে।
আইপিএল ক্যারিয়ারে এবার যেন ছন্দহীন এক অধ্যায়ই লিখেছেন জসপ্রিত বুমরাহ। আসরের শুরুতে টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো হয়নি তার। ১৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনি নিতে পেরেছেন কেবল চারটি উইকেট, যা টি-টোয়েন্টির অন্যতম সেরা এই পেসারের নামের পাশে একেবারেই অচেনা পরিসংখ্যান।
আঙুলের চোটে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন জ্যাকব বেথেল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট থেকেও ছিটকে যেতে পারেন ইংলিশ এই ব্যাটার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের ড্রাফট। ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার ড্রাফটে নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৪৮ ক্রিকেটার। তবে কারও নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সাত মৌসুম আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার পর গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছিলেন ইশান কিশান। ভারতীয় জাতীয় দলের তারকায় ঠাসা মুম্বাইয়ে ইশানের সময়টা ভালো যাচ্ছিল না শেষ দুই মৌসুমে। হায়দরাবাদে আসার পর প্রথম মৌসুমটা ভালো-মন্দের মিশেলে কাটালেও দ্বিতীয় মৌসুমে এসে আইপিএলে নিজের সেরা সময় পার করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার আম্বাতি রায়ডু মনে করেন মুম্বাই ছেড়ে আসার কারণেই নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ইশান।
লঙ্কা প্রিমিয়ার লিগে আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এবার জানা গেছে একই দলের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এলপিএলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কতৃপক্ষ।
টানা ছয় জয় দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল পাঞ্জাব কিংস। অনেকেই মনে করেছিল সবার আগে তারাই প্লে অফে কোয়ালিফাই করবে। তবে তেমনটা হয়নি। প্লে অফে এরই মধ্যে তিনটি দল নাম লিখিয়েছে। সেখানে নেই পাঞ্জাব কিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে দলটিকে।
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে ভিরাট কোহলি ও ট্রাভিস হেডকে আলোচনা তুঙ্গে। মাঠের মধ্যেই এই দুই ক্রিকেটার তর্কে জড়িয়েছিলেন। এরপর ম্যাচ শেষে হেডের সঙ্গে হাত মেলাননি কোহলি। যা বড় আলোচনার জন্ম দিয়েছে।
লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এলপিএলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাকিবের সঙ্গে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কতৃপক্ষ।