প্রথম বলে ৬ মারার পর বিশ্বাস বেড়ে গিয়েছিল: সোহান
রংপুর রাইডার্সের জয়ের সমীকরণটা একেবারেই সহজ ছিল না। শেষ ৬ বলে ২৬ রান নেয়াটা কতোটা কঠিন সেটা ম্যাচ শেষে বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তথা বাংলাদেশের ইতিহাসেই যেটা হয়নি সেটাই রীতিমতো করেছেন নুরুল হাসান সোহান। কাইল মেয়ার্সের করা শেষ ওভারে তিনটি ছক্কা ও সমান ছক্কায় ম্যাচ শেষ করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন এই অধিনায়ক।