১৪ আগস্ট শুরু সিপিএল
এই বছরের ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসর। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের আসরটি।
এই বছরের ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসর। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের আসরটি।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচ হারার তেতো স্বাদ পেয়েছেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হারের জন্য তাকে দায়ী করতে রাজি নন মুনিম শাহরিয়ার। তার মতে, দলের ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই হারছে ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছে দলটি। সিলেট পর্বে নিজেদের অবশিষ্ট দুই ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের বিপক্ষেও জয়ে রাঙাতে চায় দলটি।
ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে জয়ের খাতা খুলল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে জাকির হাসানের ২৫ বলে হাফ সেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী অনিক এবং আরিফুল হকের ফিনিশিংয়ে এই জয় পেল সিলেট। চতুর্থ ম্যাচে আসরে এটি তাদের প্রথম জয়। অপরদিকে ঢাকা এ নিয়ে ছয়টি ম্যাচ হারল।
ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংসকে হারিয়ে এবারের বিপিএল শুরু করে খুলনা টাইগার্স। ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ জিতে সিলেট গেলেও সেখানে প্রথম ম্যাচ খেলেই হারতে হলো খুলনাকে। যদিও এক হারে মোমেন্টাম নষ্ট হয়ে যায়নি বলে দাবি করেছেন নাসুম আহমেদ।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মারকুটে ব্যাটিংয়ের জন্য বেশ খ্যাতি কুড়িয়ে ফেলেছেন জিসান আলম। যদিও চলতি বিপিএলে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সেই অর্থে সুবিচার করতে পারেননি এই ওপেনার। যদিও জিসানের সামর্থ্যে পুরোপুরি ভরসাই রাখছেন তার দল দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কঠিন বলে মনে করছেন পারভেজ রসুল! এই ব্যাপারে অবশ্য নিজস্ব যুক্তিও তুলে ধরেছেন আইপিএলে চার আসর খেলা এই ক্রিকেটার।
ভালো শুরুর পর পাওয়ার প্লে শেষে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দুর্বার রাজশাহী। তবে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলীরা তাদেরকে পথ দেখিয়েছেন, ১৭৮ রানের পুঁজিও এনে দিয়েছেন। সিলেটে রানপ্রসবা উইকেটে এমন রান নিয়ে জয়ের নিশ্চয়তা না থাকলেও সেটাই করে দেখিয়েছে রাজশাহীর বোলাররা।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসারের শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে টানা হারে স্বাভাবিকভাবেই বিষণ্ণ ছিল ফরচুন বরিশালের ডাগ আউটে। ম্যাচ শেষে ড্রেসি রুমে ফেরার পথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের ক্রিকেটের পুরোটাই যেন ঢাকা কেন্দ্রিক। দেশের সব বিভাগে ‘পর্যাপ্ত’ অনুশীলন সুবিধা না থাকায় মিরপুরে লেগে থাকে ‘অনুশীলনজট’। জাতীয় দলের পাশাপাশি হাইপারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল, যুব দল কিংবা নারীদের ক্রিকেটের অনুশীলন সবই মিরপুরের সেই একাডেমি মাঠে। সবশেষ কয়েক বছরে অবশ্য চিত্র খানিকটা বদলাতে শুরু করেছে। তবে জাতীয় দলের বাইরে লেগে মিরপুরে যেন অচেনা হয়ে উঠে ক্রিকেটারদের জন্য।
শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি সাব্বির রহমানের! কদিন আগে এমন খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। অনুশীলনে না এসে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন সাব্বির, এমন খবর গণমাধ্যমে প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। কোচের ভেতরের কথা বাইরে বলার ব্যাপারটি ভালোভাবে নেননি ডানহাতি এই ব্যাটার।
টানা চার ম্যাচ হেরে আগে থেকেই পয়েন্ট তালিকার তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। কখনও ব্যাটিং ব্যর্থতা আবার কখনও বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গ খুঁজে না পাওয়া। ঢাকার ‘হাজারটা’ সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, তাতে সিলেটে প্রথম দুই ম্যাচ খেলেও ভাগ্য বদলাতে পারেননি। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার পুঁজিটা একেবারে খারাপ ছিল না। সাব্বির রহমানের ৩৩ বলে অপরাজিত বিধ্বংসী ৮২ রানের ইনিংসে ১৭৭ রান করতে পেরেছিল তারা।