এলপিএলে দল পেলেন লিটন
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের নতুন মৌসুমে তাকে দলে নিয়েছে গল গালান্টস।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টের নতুন মৌসুমে তাকে দলে নিয়েছে গল গালান্টস।
ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। সেই সঙ্গে শেষ হয়ে গেছে বৈভব সূর্যবংশীর এবারের আইপিএল অভিযান। বিদায়ের রাতে দলের হয়ে লড়াই করেও জয় এনে দিতে না পারার আক্ষেপে ভেঙে পড়েছেন তরুণ এই ব্যাটার।
শুভমান গিলের দায়িত্বশীল ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। ৫৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে দলকে ফাইনালে তোলেন গুজরাটের অধিনায়ক। তবে ম্যাচ শেষে আলোচনায় শুধু নিজের শতরান নয়, প্রতিপক্ষের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীরও ভূয়সী প্রশংসা করেন গুজরাট অধিনায়ক।
আইপিএলে টানা দুই মৌসুম ধরে আলো ছড়িয়েছেন বৈভব সূর্যবংশী। এবার তো রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের মূল ভরসাই হয়ে উঠেছিলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারার বিশ্বাস, ভারতের জাতীয় দলে সুযোগ পেতে বৈভবকে খুব বেশি অপেক্ষা করতে হবে না।
আইপিএলের এবারের মৌসুমেই প্রথমবার রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামার কথা ছিল ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের। কিন্তু মৌসুম শুরুর আগেই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর ইংলিশ কাউন্টি ক্লাব সারে'র হয়ে মাঠে নামায় কারানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা। একই সঙ্গে খেলোয়াড়দের চুক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে বিসিসিআইয়ের কঠোর নীতিরও প্রশংসা করেছেন তিনি।
টানা দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে সেরা চারে তুলতে পারলেন না ঋষভ পান্ত। এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন বৈভব সূর্যবংশী। বিশ্বসেরা বোলাররাও হিমশিম খাচ্ছেন সূর্যবংশীর জন্য নিজেদের পরিকল্পনা সাজাতে। ব্যাটিং টেকনিক ও নিজের শট খেলার ধরণ দিয়ে খোদ 'ক্রিকেট ঈশ্বর' শচীন টেন্ডুলকারকেও মুগ্ধ করেছেন সূর্যবংশী। সূর্যবংশীর বিশেষ একটি টেকনিক্যাল দিক নিয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন শচীন। শ্চীন সেই দিকটি ধরিয়ে দেবার আগে এ সম্পর্কে জানতেন বলে স্বীকার করেছেন রাজস্থান রয়্যালস ব্যাটার।
ভারত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ না জিতলেও সেই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা ছিলেন ইয়াশভি জয়সাওয়াল। এরপর ভারতীয় জাতীয় দলে এসেও নিজের ব্যাটিং প্রতিভায় মুগ্ধ করেছেন সবাইকে। কিন্তু ২৪ বছর বয়সী এই ব্যাটারকে যেন কিছূটা ম্লান মনে হয় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর সাথে একই দলে খেলায়। তাই নিজের প্রতিভাকে পুরোপুরি মেলে ধরতে সূর্যবংশীর সাথে না খেলে দ্রুতই জয়সাওয়ালকে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অম্বাতি রায়ডু।
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এখন বৈভব সূর্যবংশীর দখলে। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টটির ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এত দিন মার্চ থেকে মে মাসের মধ্যে আয়োজন করা হলেও ভবিষ্যতে আইপিএল ছয় মাস পিছিয়ে সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিযোগিতার চেয়ারম্যান অরুণ ধুমাল। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিভিন্ন পক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে বিসিসিআই।
আইপিএলের চলতি আসরে আলো ছড়িয়ে ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে ভারতের জাতীয় দলে খেলেছেন প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, রিংকু সিংয়ের মতো ক্রিকেটাররা। তবে এখনো কপাল খুলেনি রজত পাতিদারের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলার পর পাতিদারকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।