আবারও আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের অভিষেক মৌসুমেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস আল ইসলাম। বছর কয়েক পর আবারও ডানহাতি রহস্যময় স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। ২৫ জানুয়ারি বিসিবির একাডেমিতে প্রাথমিক পরীক্ষা দেবেন আলিস।