ধোনির প্রত্যাবর্তনে আবারো বাধা
মাঠে ফেরার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ভাগ্য যেন সঙ্গ দিল না, পুরোনো পেশির সমস্যাই আবার নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে তার সামনে।
মাঠে ফেরার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ভাগ্য যেন সঙ্গ দিল না, পুরোনো পেশির সমস্যাই আবার নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে তার সামনে।
আইপিএলের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত তাদের বিপক্ষে জিততে পারেনি কোনো দল। শুধু বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগ হয়েছে। বাকি ম্যাচগুলোতে একের পর এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
শনিবার মানসিংহ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। এমন ইনিংসে রেকর্ড বই তোলপাড় করে ফেলেছেন তিনি। ভারতীয় তরুণ এই ব্যাটারের ইনিংস দেখে তাকে বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করেছেন স্যাম বিলিংস।
শনিবারের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে আবারো নজর কাড়লেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে সানরাইজার্স হায়দরাবাদেরর বিপক্ষে মাত্র ৩৭ বলে ১০৩ রান করেন তিনি। তার এই বিধ্বংসী ইনিংসের উপর ভর করে দল পৌঁছে যায় বড় সংগ্রহে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়েছেন লুঙ্গি এনগিডি। ফিল্ডিং করতে গিয়ে ক্যাচ ধরার চেষ্টায় মাথার পিছনে আঘাত লাগে এই পেসারের। পরিস্থিতি গুরুতর হওয়ায় মাঠ থেকেই দ্রুত তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আইপিএলের চলতি মৌসুমে এখনও মাঠে নামেননি মহেন্দ্র সিংহ ধোনি। আসরের শুরুতে চোটের কারণে বাইরে ছিলেন তিনি। তবে সেই চোট এখন পুরোপুরি সেরে গেছে এবং ফিটনেস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন তিনি। তা সত্ত্বেও এখনও পর্যন্ত দলে জায়গা করে নিয়ে মাঠে নামেননি এই অভিজ্ঞ ক্রিকেটার।
ঘরের মাঠে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চললেও অনুশীলনের মাঝেই চোট পেলেন দলের এক তরুণ ব্যাটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রায় প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্নের জায়গা। অনেক নামীদামী খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলসহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লীগকেই প্রাধান্য দিচ্ছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেনও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই আইপিএলের স্বাদ পাওয়া হেইডেন জানালেন, বিদেশী খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলকেই বেশি বড় মনে করেন এখন।
সাই সুদর্শনের শতরান শেষ পর্যন্ত কাজে এল না। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৪ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলে দলকে জয়ের মুখে নিয়ে গেলেন বিরাট কোহলি। শুরুতে কিছুটা ধাক্কা খেলেও পরে আর পিছু ফিরে তাকাতে হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলে নতুন কাউকে মাঠে নামাতে ক্রিকেটে প্রচলন হয় কনকাশন সাবস্টিটিউট নিয়মের। কিন্তু সেই নিয়মকে অপব্যবহার করে ফায়দা নেবার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়া মিচেল স্যান্টনারকে বদলি করে শার্দুল ঠাকুর করে মাঠে নামায় মুম্বাই। আর তাতে 'ইমপ্যাক্ট প্লেয়ার'সহ এক ম্যাচে ১৩ খেলোয়াড় খেলানোর অভিযোগ উঠেছে।
আইপিএলের পর্দা ওঠার আগে থেকেই পায়ের পেশির চোটে ভুগছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে দেখা যায়নি ধোনি। চোট কাটিয়ে কবে নাগাদ ফিরবেন সেটারও নিশ্চয়তা দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে আগামী কয়েক ম্যাচের মধ্যে হলুদ জার্সিতে ধোনিকে দেখা যাবে বলে ধারণা দিয়েছেন মাইক হাসি। পাশাপাশি এও জানিয়েছেন, একাদশে ফিরলে তিনিই কিপিং করবেন।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছেন রেহান আহমেদ। ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ডানহাতি লেগ স্পিন বোলিং এই অলরাউন্ডার। ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার।