কনসার্ট নয়, বিপিএলে পরিবর্তন চাইলে ক্রিকেটে বিনিয়োগ করুন: তামিম
২৪ ঘণ্টারও কম সময় পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম ইকবাল।