মাঝপথে মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বিপিএলের মাঝপথ থেকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বিপিএলের মাঝপথ থেকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
সিনেমাকে বলা হয় ‘লার্জার দ্যান লাইফ’। কেউ সময় কাটানোর জন্য সিনেমা দেখেন, আবার কেউ দেখেন গল্পের মোহে পড়তে। আবার কেউ কেউ সিনেমা দেখেন জীবনের জন্য। সিনেমা কেবলই সময় কাটানোর জন্য, জীবনের প্রতিটা গল্পে, চরিত্রে লুকিয়ে থাকা অদ্ভুত সব গল্প। হলিউডের আইকনিক সিনেমার একটি ‘ফরেস্ট গাম্প’। একজন তুলনামূলক কম বুদ্ধিসম্পন্ন লোকের চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস।
মাস দুয়েক ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের প্রস্তুতি নিলেও টুর্নামেন্টের প্রথমদিনে ঘটেছে বেশ কিছু বিব্রতকর ঘটনা। টিকিট না পেয়ে বিপিএল শুরুর একদিন আগে বিক্ষোভ করেছিলেন দর্শকরা। ম্যাচের দিন মিরপুর শের-ই বাংলঅ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের গেইটও ভাঙতে দেখা গেছে। জুলাই-আগষ্টে নিহত হওয়া আবু সাঈদ-মীর মুগ্ধদের স্মরণে বেশ কিছু প্রচেষ্টা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
কাগজে-কলমে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা দল ফরচুন বরিশাল। তবে শুরুটা সেভাবে করতে পারেনি দলটি। সেরা দল নিয়ে বিপিএলের প্রথম পর্বে দুটি ম্যাচ খেললেও একটিতে হেরে গেছে দলটি। যদিও হার নিয়ে চিন্তিত নন কাইল মেয়ার্স। দলটির ক্যারিবিয়ান রিক্রুটের বিশ্বাস, খুব দ্রুতই ছন্দে ফিরবে বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সবসময় সমান্তরালে চলতো বিতর্ক কিংবা সমালোচনা। দলের মান, অনুশীলন জার্সি ছাড়াই অনুশীলনে নেমে পড়া, পেশাদারিত্বের অভাবের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে যাদের আনা হচ্ছে তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য উপযুক্ত এসব আলোচনা-সমালোচনা প্রতি বছরই জারি থাকে। এসবের সঙ্গে মাঠের ক্রিকেট নিয়েও সমালোচনা কম থাকে না।
অফ স্পিনার জিসান আলমের মিডল অ্যান্ড লেগ স্টাম্পে লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বলের লাইনে যেতে না পারায় দুর্বার রাজশাহীর বিপক্ষে নিজের প্রথম ম্যাচে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরেছিলেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি।
আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বছরের পর বছর দেখা যেত টার্নিং উইকেট। ম্যাচ জিততে স্পিনারদের ওপরই ভরসা করতে হতো যেকোনো দলকে। এবারের চিত্রটা অবশ্য একেবারেই ভিন্ন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুরে দেখা যাচ্ছে পেস বোলারদের দাপট। মিরপুরে পেসারদের এখন ছক্কা মারাও কঠিন বলে মনে করছেন ইবাদত হোসেন।
বৃথা গেল থিসারা পেরেরার অপরাজিত সেঞ্চুরি। খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস হারল ২০ রানে। এর ফলে বিপিএলের চলতি আসরে ৩ ম্যাচ খেলে সব কটিতেই হারের মুখ দেখল দলটি। আগে ব্যাট করে আবু হায়দার রনির ক্যামিওতে ভড় করে ৮ উইকেটে ১৭৩ রান করে খুলনা।
আগের ম্যাচেই ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে উড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছিল দুর্বার রাজশাহী। সেই ম্যাচে তাসকিন আহমেদ একাই নিয়েছিলেন ৭ উইকেট। চিটাগং কিংসের বিপক্ষে রাজশাহীর সেই বোলিংয়ের ধাঁর দেখা যায়নি। উল্টো দলটির বোলারদের তুলোধোনা করে সেঞ্চুরি তুলে নিয়েছেন উসমান খান। আর তাতে ভর করেই ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল চিটাগং।
ইনিংসের দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের লেগ স্টাম্পের বাইরের বলটা ঠিকঠাক হাতে আসেনি মুশফিকুর রহিম। তরুণ এই পেসারের সেই বলটি ধরতে গিয়ে বাঁ আঙুলে চোট পান ফরচুন বরিশালের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। ফিজিও মাঠে এসে আঙুলের প্রাথমিক শুশ্রূষা করলেও কিপিং করা হয়নি মুশফিকের।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের পেছনে ফেলে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। অথচ ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদকে না খেলানোর ব্যাখ্যা কিংবা তাকে নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হলে মিজানুর রহমান বাবুল বলেন, ‘সামনে আরও অনেক সময় পড়ে আছে।’
১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও ওপেনার অ্যালেক্স হেলস আর চারে নামা সাইফ হাসানের ব্যাটে ভড় করে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর মধ্যে দিয়ে বিপিএলের এবারের আসরে টানা তিন ম্যাচে জয় পেয়েছে দলটি।