জোন্স-মানজির মাথায় কী চলছিল জানেন না জাকের
একজন ফিনিশার হিসেবে ম্যাচের শেষটায় যা করার প্রয়োজন জাকের আলী অনিক সেটাই করেছিলেন। চারটি ছক্কা ও তিনটি চারে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ২৩ বলে করেছেন অপরাজিত ৪৭ রান। ডানহাতি ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সকে হার দেখতে হয়েছে। বিপিএলের ব্যাটিং প্রসবা উইকেটে দুইশ রান তাড়া কঠিন কিছু না হলেও অ্যারন জোন্স ও জর্জ মানজি সেটাকে অসম্ভব করে তুলেছেন।