বিদেশের কাছে বিপিএলের ভাবমূর্তি বাঁচিয়ে রাখতে বলছেন তামিম
অনিয়মে ভরপুর ছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বেশ কিছু ব্যাপারে বিতর্কের মাত্রাও ছড়িয়ে গেছে চলতি এই আসরে। যদিও সেসব নিয়ে পড়ে থাকতে রাজি নন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক বিপিএলের ইতিবাচক বিষয়গুলো নিয়েই কথা বলতে চান।