জয়ে শুরু শাইনপুকুরের
গত আসরে লিগ পর্বে দ্বিতীয় হয়ে চমকে দিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও জয় দিয়ে শুরু করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে দলটি ৭৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এই ম্যাচে তাদের জয়ে বড় অবদান দুই বোলার আল ফাহাদ ও রাফিউজ্জামান রাফির।