ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে ৭টি পরিবর্তন আনল পাকিস্তান
ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাতটি পরিবর্তন এনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও দলটির বাইরে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।
ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাতটি পরিবর্তন এনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও দলটির বাইরে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সঙ্গে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের কথাও নিশ্চিত হওয়া গেছে কদিন আগে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে মুলতানে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। তবে মাসখানেক আগে ভেন্যুতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজটি হবে লাহোর ও করাচিতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র এক মাস। আইসিসির এই মেগা ইভেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তানের সাবেক ব্যাটার ইউনিস খানকে দলের মেন্টর বা পরামর্শক পদে নিয়োগ দিয়েছে তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছিল ফখর জামানকে। এরপর তাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফর করেছে পাকিস্তান দল। এমনকি জিম্বাবুয়ে সফরেও তাকে ডাকা হয়নি। অনেকেই মনে করছেন এতে করে ফখরের পাকিস্তান অধ্যায় শেষ হয়ে গেছে। যদিও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দলে ফিরতে চান ফখর।
সূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। তবে নতুন সূচিতে ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে হবে টুর্নামেন্টের ড্রাফট। যদিও শুরুতে বেলুচিস্তানের গাদারে হওয়ার কথা ছিল এটি। তবে লজিস্টিক সমস্যার কারণে বেলুচিস্তান থেকে লাহোর সরিয়ে আনা হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সবমিলিয়ে ১৯ দেশের মোট ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মোহাম্মদ আব্বাসের বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। ৯৯ রানে ৮ উইকেট তুলে নেয়ার পরও জয়ের দেখা পাওয়া হয়নি সফরকারীদের। মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদার ব্যাটে পাকিস্তান বাঁধা পেরিয়ে ম্যাচ জিতে নয় সাউথ আফ্রিকা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নেন টেম্বা বাভুমারা।
২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় কেন উইলিয়ামসনের। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের হয়ে টানা ৮ বছর খেলেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। সবশেষ আইপিএলে উইলিয়ামসন খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। যদিও চোটের কারণে সেভাবে খেলার সুযোগ হয়ে উঠেনি তাঁর।
কেপ টাউন টেস্টে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটল না। তবে ব্যাটারদের লড়াইয়ে শেষ পর্যন্ত ফলো-অন কাটিয়ে উঠতে পারে পাকিস্তান। ফলে জয়ের জন্য সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৮ রানের। সেই লক্ষ্য সহজেই টপকে যায় প্রোটিয়ারা। ম্যাচটি তারা জিতে নেয় দশ উইকেটের বড় ব্যবধানে। একইসঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নেয় তারা।
নাহিদ রানার প্রতি ঘণ্টায় ১৪০.৬ কিলোমিটার গতির লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করলেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি পেসারের বলটা খেলার পরোক্ষণেই আরও একবার ব্যাটিং শ্যাডো করে নিলেন তিনি। নাহিদের গতিময় ডেলিভারিটা খেলা যে সহজ ছিল না সেটাই যেন বোঝানোর চেষ্টা করলেন শাহীন আফ্রিদি। তখনই হাসতে হাসতে পাকিস্তানের তারকার দিকে এগিয়ে যাচ্ছিলেন নাহিদ।
কেপটাউনের ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে ১৯৪ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলটি শান মাসুদের সেঞ্চুরি ও বাবর আজমের হাফ সেঞ্চুরিতে করেছে এক উইকেটে ২১৩ রান। তৃতীয় দিনের শেষপর্যন্ত দলটি পিছিয়ে আছে ২০৮ রানে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাঁহাতি পেসারের পাশাপাশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নিবন্ধনের কথা জানিয়েছিল তারা। এবার তাদের দুজনের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও ৬ ক্রিকেটার।