দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যানের। তার বিকল্প হিসেবে টিম সেইফার্টকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যানের। তার বিকল্প হিসেবে টিম সেইফার্টকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড।
জন্ম পাকিস্তানের লাহোরে, ক্রিকেট কথা দেশটির হয়েও। কিন্তু ভাগ্য মোহাম্মদ আব্বাসকে নিয়ে গিয়েছে নিউজিল্যান্ডকে। আবার আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে পিতৃভূমি পাকিস্তানের বিপক্ষেই। পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাসের ছেলে মোহাম্মদ আব্বাসের জীবনই এমনই বিচিত্র।
৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় ৬৯ বলে পাকিস্তানের প্রয়োজন ৯৬ রান। হাতে ছিল ৭ উইকেট। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন বাবর আজম। তাকে সঙ্গ দিচ্ছিলেন প্রায় হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলা সালমান আলী আঘা। এমন অবস্থায় নিউজিল্যান্ডের ম্যাচটা জিতেই যাওয়ার কথা ছিল। অথচ নেপিয়ারে ঘটলো একেবারে উল্টো ঘটনা। দারুণ ব্যাটিং করতে থাকা বাবর ফিরলেন উইলিয়াম ও’রুর্কিকে উইকেট দিয়ে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে ড্যারেন গফকে প্রধান কোচের দায়িত্ব দেয় লাহোর কালান্দার্স। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে সরে দাঁড়িয়েছেন ইংলিশ এই কোচ। গফের বদলি হিসেবে লাহোরের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতিই পেয়েছেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে নাহিদকে পাবে তা তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া এই পেসার তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টম লাথাম। মিচেল সান্টনারসহ নিয়মিত ক্রিকেটাররা আইপিএলে থাকায় লাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এবার লাথাম ছিটকে পড়ায় নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন চাপ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে চলমান আছে কেবল সেই একটি সিরিজই। এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডাফি।
পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ হারিস, উসমান খানরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন তারা। জিমি নিশামের ৫ উইকেটের পাশাপাশি জ্যাকব ডাফিদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৮ রানে থামে পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ১০ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। ডানহাতি ব্যাটারের এমন ব্যাটিংয়ে ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও আইপিএল খেলা ক্রিকেটারদের ডাকল না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করল তারা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।