এবারের এশিয়া কাপ ৮ দলের
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান দল। পাকিস্তানের এমন অসহায় আত্মসমর্পণে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। পাকিস্তান সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তার।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকায় আসছেন বিসিসিআইয়ের কেউ! এমনটা নিশ্চিত ছিল আগে থেকেই। ভারতের মতো ভেন্যু নিয়ে আপত্তি জানায় আফগানিস্তানও। যদিও আলোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত এসিসি সভায় যোগ দিতে রাজি হয়েছে তারা। ২৪ ও ২৫ জুলাই হতে যাওয়া সভায় অংশগ্রহণ করতে রাতেই বাংলাদেশ আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধিরা।
সবশেষ মে-জুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে বাংলাদেশ। একই সমান ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান। কয়েকমাসের ব্যবধানে আবারও পাকিস্তানের সঙ্গে খেলার সুযোগ হচ্ছে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আলাপের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
‘কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে।’ সিরিজ হারের পর পাকিস্তানের সমালোচনায় এমন মন্তব্য করেছেন রমিজ রাজা। চলমান সিরিজ ধারাভাষ্য দিতে থাকা রমিজের মতো পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ মাইক হেসনও ছাড় পেলেন না সমালোচনা থেকে। তানভীর আহমেদের চোখে হেসন একজন ‘থার্ডক্লাস’ কোচ।
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এই সিরিজ হারের পর সাবেকদের রোষানলে পড়েছে সালমান আলী আঘার দল। দলটির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের ম্যাচ দেখে তৃপ্তি পেয়েছেন খালেদ মাসুদ পাইলটও।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জেতায় দারুণ আনন্দিত তিনি। এভাবে এগিয়ে যেতে থাকলে ২০২৬ বিশ্বকাপেও অসাধারণ পারফর্ম করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার।
পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারাল বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল সালমান আঘার দল। পাকিস্তানের এমন হারে অসন্তুষ্ট দেশটির সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ হারের কারণে ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এদের মধ্যে আছেন বাসিত আলীও। পাকিস্তান দলের আসল রূপ বের করে আনার জন্য সাবেক এই ক্রিকেটার অবশ্য বাংলাদেশ দলকে ধন্যবাদও দিচ্ছেন।
২৪ ও ২৫ জুলাই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। গুরুত্বপূর্ণ এই সভার জন্য সবধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসিসির ২৫টি সদস্যদেশের মধ্যে ১৬-১৭টি দেশ এই সভায় অংশ নিতে যাচ্ছে।
বিপিএলে শেষের দিকের মারকাটারি ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস আছে বেশ কয়েকটা। সবশেষ কয়েক ম্যাচে ছোট ছোট ইনিংস খেলে অবদান রাখলেও ম্যাচ জেতাতে পারছিলেন না একা হাতে। অবশেষে পাকিস্তানের বিপক্ষে জাকের খেললেন ম্যাচ জেতানো ৪৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস। ম্যাচসেরা হয়ে ডানহাতি ব্যাটার, দলের জয়ে অবদান রাখতে পারার আনন্দের কথা জানালেন। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন, ম্যাচ জেতানো ইনিংস ছাড়া বাকিগুলো তিনি হিসেব করেন না।