পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজেও আইপিএল খেলা ক্রিকেটারদের ডাকল না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করল তারা।