আমরা সঠিক পথেই আছি: লিটন
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতার পর হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছিল লিটন দাসদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ থাকলেও সেটা লুফে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটনও ৭৪ রানে হেরে স্বীকার করেছেন তারা ভালো ব্যাটিং করতে পারেননি।