বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। টানা দ্বিতীয়বারের মতো তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। টানা দ্বিতীয়বারের মতো তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।
লিটন দাস আজ ভাগ্যবান ছিলেন— সাড়ে চার মিনিটের সংবাদ সম্মেলনে কথাটা বেশ কয়েকবার বললেন খুররম শাহজাদ। সুযোগ পেয়েও বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারকে আউট করতে না পারায় পাকিস্তান যে কতটা আক্ষেপে পুড়েছে সেটা বোঝা গেছে পুরোপুরি। শাহজাদের দাবিকে একেবারে উড়িয়ে দিলেন না লিটন। বরং জানালেন, মাঝে মাঝে ভাগ্যেরও দরকার আছে।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। তবে সেই ধসের মাঝেই এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন লিটন কুমার দাস। তার ১২৬ রানের ইনিংসে ভর করে অল আউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রানে। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ছয় ওভারে বিনা উইকেটে ২১ রান করে দিন শেষ করেছে। এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভিকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখার অমন্ত্রণ জানানো হয়েছে। কাছাকাছি সময়ে ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় অংশগ্রহণের আমন্ত্রণের পাশাপাশি আইপিএল ফাইনালের এই আমন্ত্রণ পেয়েছেন পিসিবি সভাপতি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাবর আজমের খেলার সম্ভাবনা নিয়ে খোলাসা করেছেন পাকিস্তানের লাল বলের দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। পাকিস্তানের এই ব্যাটার হাঁটুর চোটের কারণে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি।
একটা সময় টেস্ট ক্রিকেট মানেই বাংলাদেশ দু-একটা সেশন ব্যাটিং করবে আর বাকিটা সময় শুধু ফিল্ডিংই করবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটা উদাহরণ দেওয়া যাক । ২০০৮ সাল, বাংলাদেশ ও সাউথ আফ্রিকার চট্টগ্রাম টেস্ট। টস জিতে স্বাভাবিকভাবেই ব্যাটিং বেছে নিয়েছিলেন সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথ। টেস্টের প্রথম দিনের পুরোটা সময় বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন স্মিথ ও নিল ম্যাকেঞ্জি।
ঢাকা টেস্টের চতুর্থ দিন বিকেলে সংবাদ সম্মেলনে এসে সালমান আলী আঘা জানিয়েছিলেন, ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য পেলে বাংলাদেশকে তারা হারিয়ে দেবেন। বাংলাদেশ এমন লক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট সাহসী হবে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। নাজমুল হোসেন শান্তর দল সেই চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।
হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি বাবর আজমের। তবে সিলেট টেস্টে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সিরিজে ঘুরে দাঁড়াতে একাদশে দুইটি পরিবর্তন আনতে পারে পাকিস্তান। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করেছিলেন সালমান আলী আঘা। তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা সাদমান ইসলামের হাতে। বুক বরাবর ক্যাচটা লুফে নিতে ভুল করেননি তিনি। তবে ক্যাচ নিতে গিয়ে তাৎক্ষণিকভাবে বুকে একটু ব্যথা পান সাদমান।
নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারি নোমান আলীর বুক বরাবর উঠল। ব্যাট পেতে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন বাঁহাতি এই ব্যাটার। অনেকাংশেই পারলেন। তবে নাহিদের সেই ডেলিভারিতে ফিরতেও পারতেন তিনি। নোমানের ব্যাটে লেগে বল চলে যায় গালিতে। সেখানে ফিল্ডিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। একটু সামনের দিকে ঝুঁকে ড্রাইভ দিলেন।
অভিষেকের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোসহ অসংখ্য অবদান রেখেছেন সাবেক এই অলরাউন্ডার। এবার পাকিস্তান ক্রিকেটে তার অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পুরষ্কার জিতছেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি আফ্রিদির হাতে এই সম্মাননা তুলে দেন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটারের। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন শান্ত।