এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি পেল ভারত
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক ঘটনার জেরে একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমনকি ভারতের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন। যদিও এমন কিছুর সম্ভাবনা আপাতত নেই। ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের। তবে কোনো খেলাধুলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না তারা।