ফাহিমের ক্যামিওতে শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে শুভসূচনা পেয়েছে পাকিস্তান। শুরুতে নেদারল্যান্ডকে ১৪৭ রানে অল আউট করে দিলেও জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। কঠিন সমীকরণের মুখে দারুণ এক ক্যামিও খেলে পাকিস্তানের জয়ের নায়ক হয়েছেন ফাহিম আশরাফ।