পাকিস্তানকে রাজি করাতে ‘ব্যাক-চ্যানেল’ আলোচনায় আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পাকিস্তান যাতে ভারত ম্যাচ খেলে সেই আহ্বান জানিয়ে রেখেছে আইসিসি। সমস্যা সমাধানে এবার ব্যাক-চ্যানেল আলোচনার জন্য ইমরান খাওয়াজাকে দায়িত্ব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।