‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে খেলতে পারছেন না জসপ্রিত বুমরাহ। তবে টুর্নামেন্টে না থেকেও অনেক বেশি আলোচনায় আছেন ভারতের এই পেসার। সম্প্রতি তার নাম উঠে এসেছে তার স্ত্রী সঞ্জনা গণেশন এবং বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কথোপকথনে।