অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। তবে টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন রবীন্দ্র। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ ম্যাচে ২৬৩ রান করেছেন রাচিন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৩টি উইকেটও।